২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনা যুক্তরাষ্ট্র যাচ্ছেন ১৫ জুন

সন্তান সম্ভবা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে দেখতে শেখ হাসিনা আগামী ১৫ জুন শুক্রবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন। এজন্য তিনি আবুধাবীভিত্তিক ইতিহাদ এয়ারলাইন্সের ফ্লাইটে টিকেট সংগ্রহ করেছেন। শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ যুক্তরাষ্ট্র যাওয়ার দিনক্ষণ ও বিমানের ফ্লাইটের বিষয়টি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2007, 11:25 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সন্তান সম্ভবা কন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে দেখতে শেখ হাসিনা আগামী ১৫ জুন শুক্রবার যুক্তরাষ্ট্র যাচ্ছেন। এজন্য তিনি আবুধাবীভিত্তিক ইতিহাদ এয়ারলাইন্সের ফ্লাইটে টিকেট সংগ্রহ করেছেন। শেখ হাসিনার তথ্য সচিব আবুল কালাম আজাদ যুক্তরাষ্ট্র যাওয়ার দিনক্ষণ ও বিমানের ফ্লাইটের বিষয়টি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। এর আগে শেখ হাসিনা একদিনের সফরে ১৪ জুন বৃহস্পতিবার চট্টগ্রাম যাবেন। সর্বশেষ গত ১৫ মার্চ শেখ হাসিনা যুক্তরাষ্ট্র যান। দেশে ফিরে আসেন ৭ মে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএআর/এসএম/জিএনএ/এসডি/১৭১৭ঘ.