২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও দুই নেত্রীর শোক

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রামে ভূমি ধসে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 05:35 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ, প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা চট্টগ্রামে ভূমি ধসে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার পৃথক শোকবার্তায় তারা নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধান উপদেষ্টা তার বার্তায় হতাহতদের উদ্ধার, আহতদের সুচিকিৎসা, দুর্গতদের অস্থায়ী আশ্রয় কেন্দ্রে স্থানান্তর ও দ্রুত ত্রাণ তৎপরতা পরিচালনার জন্য জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। সোমবার সরকারি তথ্য বিবরণীতে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার শোক বাণী প্রকাশ করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/২৩২২ ঘ.