চট্টগ্রাম ১১ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রাম জেলায় মঙ্গলবারের এইচএসসি, আলিম ও কারিগরি বোর্ডের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউজে বিভাগীয় কমিশনার মোখলেসুর রহমানের উপস্থিতিতে উচ্চপর্যায়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিভাগীয় কমিশনার মোখলেসুর রহমান জানান, প্রবল বৃষ্টি ও পাহাড় ধসের কারণে শুধু চট্টগ্রাম জেলার কেন্দ্রগুলোর পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম বোর্ডের অধীনে কক্সবাজার ও তিন পার্বত্য জেলার কেন্দ্রগুলোতে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা চলবে।
বৈঠকে উপস্থিত চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুজিবুল আলম চৌধুরী জানান, পরীক্ষার নতুন তারিখ পরে জানানো হবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/জেকে/২২৪৮ ঘ.
bdnews24