২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনকণ্ঠ ও অর্থনীতিবিদ আবুল বারাকাতের বিরুদ্ধে জামায়াতের মামলা

"৫ বছরে জামায়াত এক লাখ ৬৮ হাজার একর অর্পিত সম্পত্তি দখল করে নিয়েছে" শিরোনামে খবর প্রকাশ করায় দৈনিক জনকণ্ঠ ও অর্থনীতিবিদ আবুল বারাকাতের বিরুদ্ধে মানহানির মামলা করেছে জামায়াত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 01:55 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- "৫ বছরে জামায়াত এক লাখ ৬৮ হাজার একর অর্পিত সম্পত্তি দখল করে নিয়েছে" শিরোনামে খবর প্রকাশ করায় দৈনিক জনকণ্ঠ ও অর্থনীতিবিদ আবুল বারাকাতের বিরুদ্ধে মানহানির মামলা করেছে জামায়াত। জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর সেক্রেটারি এএইচএম হামিদুর রহমান আজাদ সোমবার ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে এ মামলা দায়ের করেন। মহানগর হাকিম মামুন আল রশীদ বাদির জবানবন্দি শুনে এ বিষয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এ মামলায় অভিযোগ আনা হয়েছে