২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সোমবার সকালে বজ্রপাতে চাচা--ভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুইজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2007, 10:19 AM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ময়মনসিংহের গৌরীপুর উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় সোমবার সকালে বজ্রপাতে চাচা--ভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে আরও দুইজন। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, চাচা আব্দুল রশিদ (৩৫) ও ভাতিজা রাসেল (১২) সকাল সাড়ে ১১টার দিকেপূর্ব কাওরাট গ্রামের ব্রিজের কাছে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান। একই সময়ে মাঠে গরু চড়াতে গিয়ে রাব্বি (২৫), মান্নান (৩০) নামে আরও দুইজন আহত হন। এদিকে ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফোলকারকান্দি গ্রামে সোমবার দুপুরে বজ্রপাতে নায়েব আলী (৫৫) নামে একজনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী আবু তাহের জানান, নায়েব আলী দুপুর ১২টার দিকে মেঘনা নদীতে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে মারা যান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/