২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অটোরিকশার অনিয়ম: ভ্রাম্যমাণ আদালতের ২৭৯টি মামলা

নতুন ভাড়া ও জমার হার কার্যকর হওয়ার পর থেকে রাজধানীতে সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়া ও জমা আদায়ের অভিযোগে ২৭৯টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 04:58 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নতুন ভাড়া ও জমার হার কার্যকর হওয়ার পর থেকে রাজধানীতে সিএনজি অটোরিকশায় অতিরিক্ত ভাড়া ও জমা আদায়ের অভিযোগে ২৭৯টি মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সরকারের এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়। এসব মামলায় প্রায় তিন লাখ ৮০ হাজার টাকা জরিমানা আদায় এবং ৫১ টি গাড়ি জব্দ করা হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই চালককে কারাগারে পাঠানো হয়েছে এবং অতিরিক্ত জমা আদায়ের অভিযোগে তিনজন মালিককে জরিমানা করা হয়েছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোসেন বিআরটিএ ও যৌথবাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমএআর/জেকে/এমএইচবি/ ২২১৪ ঘ.