২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার

নগরীর হালিশহর আবাসিক এলাকায় রোববার রাত আটটার দিকে একটি দোকানে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে জনতা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি এলজি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 04:55 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

চট্টগ্রাম, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নগরীর হালিশহর আবাসিক এলাকায় রোববার রাত আটটার দিকে একটি দোকানে ডাকাতির চেষ্টাকালে অস্ত্রসহ এক ডাকাতকে আটক করেছে জনতা। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি এলজি। আটককৃতের নাম মাহাম্মদ সাগর। তার বাড়ি পটুয়াখালীতে বলে সে জানিয়েছে। হালিশহর থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হযরত আলী জানান, জনতা তাকে ধরে ব্যাপক মারধর করে। পরে পুলিশ খবকর পেয়ে তাকে থানায় নিয়ে আসে। এ ঘটনায় একটি মামলার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, হালিশহর আবাসিক এলাকার নিউ এ ব্লকের আক্কাস স্টোর নামে একটি মুদি দোকানে সাত সশস্ত্র যুবক ডাকাতির চেষ্টা চালায়। দোকানীর চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে ডাকাত দল পালানোর চেষ্টা করে। তখন জনতা ধাওয়া করে একটি এলজিসহ সাগরকে ধরে ফেলে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/২২৫৫ ঘ.