বরিশাল, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চাঁদাবাজির অভিযোগে টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ঝালকাঠী প্রতিনিধি এবং দৈনিক করতোয়ার জেলা সংবাদদাতা হাসান মাহমুদ রিপন তালুকদারকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
রোববার সন্ধা পৌনে ছয়টার দিকে ঝালকাঠীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
যৌথবাহিনীর কর্মকর্তা ক্যাপটেন মারুফ জানান, রিপন বেশ কিছু দিন ধরে কীর্তিপাশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শুক্কুর মোল্লার বিরুদ্ধে খবর প্রকাশের ভয় দেখিয়ে চাঁদা দাবি করে আসছিল।
এ রিপোর্ট লেখা পর্যন্ত রিপন যৌথবাহিনীর হেফাজতে রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২৩৯ ঘ.
bdnews24