২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়নাতদন্তের জন্য ৮৪ দিন পর রিছিলের লাশ উত্তোলন

নতুন করে ময়নাতদন্তের জন্য মধুপুরের আদিবাসী নেতা চলেশ রিছিলের দেহাবশেষ মৃত্যুর ৮৪দিন পর কবর থেকে তোলা হয়েছে। রোববার বিকেলে তার দেহাবশেষ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 04:12 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

টাঙ্গাইল, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- নতুন করে ময়নাতদন্তের জন্য মধুপুরের আদিবাসী নেতা চলেশ রিছিলের দেহাবশেষ মৃত্যুর ৮৪দিন পর কবর থেকে তোলা হয়েছে। রোববার বিকেলে তার দেহাবশেষ ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মাগন্তিনগরে চলেশ রিছিলের লাশ কবর থেকে তোলার সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট ছিদ্দিকুর রহমান ও মধুপুরের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রেজাউল করিম উপস্থিত ছিলেন। গত ১৮ মার্চ যৌথবাহিনীর হেফাজতে চলেশ রিছিলের মৃত্যু হয়। তার স্ত্রী সন্ধ্যা সাংমা বিষয়টি তদন্ত করে দেখার আবেদন জানালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক জেলা ও দায়রা জজ মো. রফিউদ্দিনকে তদন্তভার দেয়। মো. রফিউদ্দিন গত ২৪ মে এবং ৫ ও ৭ জুন মাগন্তিনগরে গিয়ে সাক্ষীদের তালিকা তৈরি করেন। তদন্তের স্বার্থে তিনি মৃতদেহ নতুন করে ময়নাতদন্তের নির্দেশ দিলে জেলা প্রশাসনের উদ্যোগে রোববার তার দেহাবশেষ কবর থেকে তোলা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/এমএইচবি/২২০১ ঘ.