ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- পাসপোর্ট প্রদান ও নবায়ন প্রক্রিয়া সহজ করার জন্য পাসপোর্ট প্রক্রিয়াকরণ এজেন্ট নিয়োগ করবে সরকার। পাসপোর্ট এজেন্ট বিধিমালা ২০০৭ অনুযায়ী এই নিয়োগ দেওয়া হবে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। স্বরাষ্ট্র মন্ত্রাণলেয়র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পাসপোর্ট প্রক্রিয়াকরণ এজেন্ট নিয়োগের পর তাদের মাধ্যমে পাসপোর্ট ফিসহ আবেদনপত্র গ্রহণ, সত্যায়ন, আবদনপত্র পাসপোর্ট অফিসে পাঠানো ও পাসপোর্ট বই বিতরণসহ যাবতীয় কাজ করা হবে।
এজেন্ট নিয়োগের জন্য শিগগিরই জাতীয় দৈনিক পত্রিকাগুলোতে বিজ্ঞপ্তি দেওয়া হবে।
এ ছাড়া সভায় এখনকার পাসপোর্ট কার্যালয়গুলো ছাড়াও ১৭টি জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে পাসপোর্ট দেওয়া হবে। এসব জেলা হচ্ছে
bdnews24