সিলেট, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কোম্পানীগঞ্জ উপজেলা সদরে একটি বিদেশি রিভলবারসহ আব্দুল হক(২৭) নামে এক ব্যবসায়ীকে রোববার গ্রেপ্তার করেছে র্যাব।
জিজ্ঞাসাবাদ শেষে তাকে কোম্পানীগঞ্জ থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তা সার্জেন্ট আব্দুল বাছেদ।
র্যাব সূত্র জানায়, বিকাল পৌণে ৪টার দিকে র্যাব-৯ এর একটি বিশেষ দল কোম্পানীগঞ্জ বাজারের সেঞ্চুরী গার্মেন্টস এর মালিক আবদুল হককে রিভলবারসহ তার দোকান থেকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯১৯ ঘ.
bdnews24