২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ওসমান গণি আরো ৩ দিনের রিমন্ডে

দুই দফায় নয় দিনের রিমান্ড শেষে সাবেক প্রধান বন সংরক ওসমান গণিকে আরও তিনদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2007, 12:04 PM

Updated : 26 Aug 2022, 08:07 PM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- দুই দফায় নয় দিনের রিমান্ড শেষে সাবেক প্রধান বন সংরক ওসমান গণিকে আরও তিনদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। রোববার বিকেলে ওসমান গণিকে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে তাকে আরও পাঁচদিন রিমান্ডে নেওয়ার আবেদন জানান উত্তরা থানার উপপরিদর্শক মিজানুর রহমান। মহানগর হাকিম মো. শামসুল আলম শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২৯ মে পাসপোর্ট আইনের মামলায় ওসমান গণিকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়। ওই রিমান্ড এখনো কার্যকর হয়নি। গত ২৯ মে ওসমান গণির বাসা বনবিথী কমপ্লেক্সে তল্লাশি চালিয়ে প্রায় এক কোটি টাকা ও শতাধিক ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার করে যৌথবাহিনী। ওই রাতেই তাকে গ্রেপ্তার করা হয়। ৩০ মে তাকে আদালতে হাজির করা হলে ৪ দিন এবং চার জুন আরও পাঁচদিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেয় আদালত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরবি/জেকে/১৭১৪ ঘ.