২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোববার সকালের মধ্যে সারাদেশে মৌসুমি বায়ুর বিস্তার ঘটতে পারে

রোববার সকালের মধ্যে সারাদেশে মৌসুমি বায়ুর বিস্তার ঘটতে পারে। শনিবার পর্যন্ত রাজশাহী বিভাগের দক্ষিণ অংশে মৌসুমি বায়ুর বিস্তার ঘটেছে। আবহাওয়া অধিদপ্তর শনিবার এ তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা শনিবার সন্ধ্যায় জানান, ১২ থেকে ১৮ ঘণ্টার মধ্যে সারাদেশে মৌসুমি বায়ু বিস্তার ঘটতে পারে। এদিকে আবহওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু ও পশ্চিমা বায়ুর প্রভাবে সারাদেশেই কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। দেশের উত্তরাঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে। দক্ষিণাংশে বৃষ্টি হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2007, 02:57 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- রোববার সকালের মধ্যে সারাদেশে মৌসুমি বায়ুর বিস্তার ঘটতে পারে। শনিবার পর্যন্ত রাজশাহী বিভাগের দক্ষিণ অংশে মৌসুমি বায়ুর বিস্তার ঘটেছে। আবহাওয়া অধিদপ্তর শনিবার এ তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস কেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা শনিবার সন্ধ্যায় জানান, ১২ থেকে ১৮ ঘণ্টার মধ্যে সারাদেশে মৌসুমি বায়ু বিস্তার ঘটতে পারে। এদিকে আবহওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু ও পশ্চিমা বায়ুর প্রভাবে সারাদেশেই কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। দেশের উত্তরাঞ্চলে পশ্চিমা বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে। দক্ষিণাংশে বৃষ্টি হচ্ছে মৌসুমি বায়ুর প্রভাবে। শনিবার সকাল ৬টা থেকে বিকাল ৬টা পর্যন্ত রংপুরে সর্বোচ্চ ৪৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এছাড়া বগুড়ায় ৩৩, কুতুবদিয়ায় ২১, কক্সবাজারে ১৮ ও ফেনীতে ১৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সকালের মধ্যে সারাদেশে দক্ষিণ--পশ্চিমা মৌসুমি বায়ু বিস্তার লাভ করতে পারে। এর প্রভাবে ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিু মাইজদীকোর্টে ২১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জেকে/২০৫০ ঘ.