২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় এইডস রোগীর মৃত্যু

খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা বাজারে শুক্রবার বিকেলে এইডস আক্রান্ত মারুফা বেগমের (৩২) মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 04:16 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

খুলনা, জুন ৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- খুলনার দাকোপ উপজেলার বানিশান্তা বাজারে শুক্রবার বিকেলে এইডস আক্রান্ত মারুফা বেগমের (৩২) মৃত্যু হয়েছে। খুলনার সিভিল সার্জন ডা. একেএম আবদুস সামাদ মিয়া জানান, মারুফা ২০০৫ সালে ভারতের মুম্বাই থেকে দেশে ফেরার পর তার রক্ত পরীক্ষা করে এইচআইভি সংক্রমণের বিষয়টি নিশ্চিত হওয়া যায়। শুক্রবার বিকেলে তার মৃত্যু হয়। ওয়ার্ল্ড ভিশন এইডস প্রকল্পের ম্যানেজার প্রভাষ চন্দ্র বিশ্বাস জানান, মারুফা দীর্ঘদিন ভারতের মুম্বাই শহরে ছিলেন। ২০০৫ সালের শেষের দিকে খুলনার দাকোপে ফিরে আসেন তিনি। ধারণা করা হয়, ভারতেই তার দেহে এইচআইভির সংক্রমণ ঘটে। তিনি আরো জানান, ২০০৬ সালের মার্চ মাসে খুলনা জেনারেল হাসপাতালে রক্ত পরীক্ষায় তার এইডস ধরা পড়ে। ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রক্ত পরীক্ষাতেও একই রোগ সনাক্ত করা হয়। এরপর থেকে মারুফা ওয়ার্ল্ড ডিভিশনসহ দাকোপের কয়েকটি বেসরকারি সংস্থার তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার বিকাল সাড়ে চারটার দিকে তার মৃত্যু হয়। মারুফার দশ বছরের একটি মেয়ে আছে। শুক্রবার রাতেই তার দাফনের কথা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২২০২ ঘ.