মানিকগঞ্জ, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ধামরাই পৌরসভার চেয়ারম্যান দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুর বিরুদ্ধে আরও একটি চাঁদাবাজির মামলা হয়েছে।
পৌর কমিশনার মোহাম্মদ শহিদুল্লাহ শুক্রবার ধামরাই থানায় মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বলা হয়, নাজিম উদ্দিন মঞ্জু ২০০৪ সালে ইসলামপুর মাদ্রাসা ও বালু মহল থেকে দেড় লাখ টাকা চাঁদা নেন।
ধামরাই থানার কর্তব্যরত কর্মকর্তা আয়ুব আলী জানান, নাজিম উদ্দিন মঞ্জুর বিরুদ্ধে শুক্রবার আরেকটি চাঁদাবাজি মামলা হয়েছে। তার বিরুদ্ধে এ অভিযোগে আরো দুটি মামলা রয়েছে। বুধবার তাকে ওই দুটি মামলায় দুই দিনের রিমান্ডে নেওয় হয়। রিমান্ড শেষে শনিবার তাকে আদালতে হাজির করা হবে।
গত মঙ্গলবার রাতে যৌথবাহিনীর সদস্যরা নাজিম উদ্দিন মঞ্জুকে গ্রেপ্তার করে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২০৫১ ঘ.
bdnews24