২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘরোয়া রাজনীতি চালু হলেই সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি

ঘরোয়া রাজনীতি শুরু হলে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্তদের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি। দলটি তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম ও দুর্নীতি বিরোধী অভিযানের প্রতিও সমর্থন জানিয়েছে। শুক্রবার সন্ধ্যায় গুলশানে জার্মান রাষ্ট্রদূতের বাসভবনে ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) সফররত ট্রয়কা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি প্রতিনিধিদলের নেতা বিএনপি সহসভাপতি এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন," ট্রয়কার প্রতিনিধিরা সংস্কার কার্যক্রম ও দুর্নীতি বিরোধী অভিযানের বিষয়ে আমাদের অবস্থান জানতে চেয়েছে। আমরা বলেছি, সরকারের নেয়া এসব কার্যক্রমকে আমরা সমর্থন করি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 02:37 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ঘরোয়া রাজনীতি শুরু হলে দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্তদের নেতা-কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বিএনপি। দলটি তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া সংস্কার কার্যক্রম ও দুর্নীতি বিরোধী অভিযানের প্রতিও সমর্থন জানিয়েছে। শুক্রবার সন্ধ্যায় গুলশানে জার্মান রাষ্ট্রদূতের বাসভবনে ইউরোপীয় ইউনিয়নের(ইইউ) সফররত ট্রয়কা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে বিএনপি প্রতিনিধিদলের নেতা বিএনপি সহসভাপতি এম কে আনোয়ার সাংবাদিকদের বলেন," ট্রয়কার প্রতিনিধিরা সংস্কার কার্যক্রম ও দুর্নীতি বিরোধী অভিযানের বিষয়ে আমাদের অবস্থান জানতে চেয়েছে। আমরা বলেছি, সরকারের নেয়া এসব কার্যক্রমকে আমরা সমর্থন করি।" তিনি বলেন, "ঘরোয়া রাজনীতি চালু হলেই দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে দলও।" এম কে আনোয়ার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দেড় ঘন্টা স্থায়ী বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও তত্ত্বাবধায়ক সরকারের কার্যক্রম সর্ম্পকে বিএনপির অবস্থান জানতে চেয়েছে ট্রয়কা প্রতিনিধি দল।" বিএনপির প্রতিনিধি দলের আরো ছিলেন, সাবেক পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা রিয়াজ রহমান ও দলের যুগ্ম মহাসচিব নজুরল ইসলাম খান। নয় সদস্যের ট্রয়কা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিভাগের মহাপরিচালক আঁন্দ্রেস মিখাইলিচ। শনিবার সকালে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল ট্রয়কা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/জিএনএ/২০২৫ ঘ.