২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিয়াকৈরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আইমন গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার কয়েক শ' শ্রমিক শুক্রবার সকালে কারখানার বাইরে ঢাকা-- টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2007, 02:17 PM

Updated : 26 Aug 2022, 08:06 PM

গাজীপুর, জুন ০৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় আইমন গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার কয়েক শ' শ্রমিক শুক্রবার সকালে কারখানার বাইরে ঢাকা-- টাঙ্গাইল মহাসড়কে বিক্ষোভ করে। তারা প্রায় আধ ঘন্টা ওই সড়ক অবরোধ করে রাখলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আন্দোলনরত শ্রমিকরা জানান, তাদের তিন থেকে চার মাসের বেতন বকেয়া থাকায় তারা মানবেতর জীবন যাপন করছেন। বাড়ি ভাড়া ও বাজারে অনেক বকেয়া থাকায় ব্যবসায়ীরা তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির জানান, ৩/৪ মাসের বকেয়া বেতনের দাবিতে শুক্রবার সকাল ৮টায় শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে এসে বিক্ষোভ শুরু করে। পরে তাদের বুঝিয়ে কারখানায় ফেরত পাঠানো হয়। তিনি আরও জানান, পরে মালিকপক্ষের সঙ্গে সমঝোতা বৈঠক করে আগামী বুধবার শ্রমিকদের বেতন দেবে বলে আশ্বস্ত করলে তারা কাজে ফিরে যায়। কালিয়াকৈর থানার একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আইমন পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষ নতুন কোন ঘটনা নয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/২০১৪ ঘ.