ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সাবেক যোগাযোগমন্ত্রী ও জাতীয় পার্টি(জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে মাদক আইনে দায়ের করা মামলায় বাদীর সাক্ষ্য নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা মহানগর চতুর্থ সহকারী জজ আদালতে মামলার বাদী ধানমন্ডি থানার উপপরিদর্শক মোস্তাক আহমেদের সাক্ষ্য নেওয়া হয়। বিচারক সৈয়দ জাহেদ মনসুর ১৩ জুন সাক্ষ্য নেওয়ার পরবর্তী দিন ধার্য করেন।
গত রোববার আনোয়ার হোসেন মঞ্জুর বিরুদ্ধে একই আদালতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
যৌথবাহিনী ৮ মার্চ আনোয়ার হোসেন মঞ্জুর ধানমন্ডির বাসা থেকে ২১ বোতল বিদেশি মদ উদ্ধার করে।
তবে আনোয়ার হোসেন মঞ্জু পলাতক রয়েছেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এমআই/২০৫৩ ঘ.
bdnews24