চট্টগ্রাম, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অস্ত্র মামলায় পটিয়ার দুলা মিয়ার ১৭ বছর সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত। চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ ইসমাঈল হোসেন বৃহস্পতিবার এ রায় দেন।
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ১০ মার্চ পটিয়া থেকে দুলা মিয়াকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করে পুলিশ। গত ৪ এপ্রিল মামলার অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলায় আদালত ১০ জনের সাক্ষ্য নেয়।
অতিরিক্ত জেলা পিপি এনামুল হক জানান, আদালত অস্ত্র রাখার অপরাধে দুলা মিয়াকে ১০ বছর ও গুলি রাখার দায়ে সাত বছর কারাদণ্ড দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/২০৩০ ঘ.
bdnews24