২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নগরকান্দায় দু'দল গ্রামবাসীর সংঘর্ষে আহত শতাধিক

ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে বুধবার দুদল গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2007, 09:05 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ফরিদপুর, জুন ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে বুধবার দুদল গ্রামবাসীর সংঘর্ষে শতাধিক আহত হয়েছে। তাদের নগরকান্দা উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ফরিদপুর জেনারেল হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ভাওয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেনসহ মোট ৮ জনকে গ্রেপ্তার করেছে। সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল বারী জানান, ইউসুফদিয়া গ্রামের অহিদ মোল্লা ও ভাওয়াল ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেনের ছোটভাই আনোয়ার হোসেনের মধ্যে পূর্ব শক্রতার জের ধরে সংঘর্ষ শুরু হয়। এতে একশর বেশি মানুষ আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রেণে আনে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায় সেখানে এনায়েত (১৮), জিন্না (২২), কাশেম (১৮), পারভেজ (২০), জাবির (২২), রবিউল (২৮) আবুল হোসেন (৩০) সেখানে চিকিৎসাধীন আছেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৪৫৭ ঘ.