২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোয়া পাঁচশ পাতার হিসাব বিবরণী দিলেন ড্যাব নেতা জাহিদ

দুর্নীতি দমন কমিশনে সোয়া পাঁচশ' পাতার স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী জমা দিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 04:25 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--দুর্নীতি দমন কমিশনে সোয়া পাঁচশ' পাতার স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী জমা দিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) নেতা ডা. এ জেড এম জাহিদ হোসেন। বুধবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে জাহিদের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম দুর্নীতি দমন কমিশনে ৫২৬ পাতার হিসাব বিবরণী জমা দেন। তবে সেখানে কত টাকার সম্পত্তির কথা বলা হয়েছে কমিশনের পক্ষ থেকে তা জানানো হয়নি। এদিকে বুধবার দুপুরে আওয়ামী লীগ নেতা শেখ হেলালের পক্ষে তার ভাই এস এ কাশেম প্রায় চার কোটি টাকার স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী জমা দিয়েছেন। হিসাব জমা দেওয়ার সময় বাড়াতে আবেদন দুর্নীতি দমন কমিশনের বেঁধে দেওয়া সাত দিনের মধ্যে স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাবের বিবরণী জমা না দিয়ে আরও সাত দিন সময় চেয়ে বুধবার কমিশনের কাছে আবেদন জানিয়েছেন তারেক রহমানসহ কয়েকজন। তারেক রহমানের পক্ষে অ্যাডভোকেট আমিন উদ্দিন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের পক্ষে তার এপিএস ইয়াকুব আলী, দৈনিক সমকালের প্রকাশক ও হামিম গ্র"পের মালিক এ কে আজাদের পক্ষে হামিম গ্র"পের ব্যবস্থাপক গোলাম কিবরিয়া, সাবেক গণপূর্ত বিভাগের প্রধান প্রকৌশলী এ এস এম মঞ্জুরুল ইসলামের পক্ষে তার স্ত্রী ফয়জুন্নেসা,সরকারী কর্মকমিশনের সাবেক সদস্য অধ্যাপক মাহফুজুর রহমানের পক্ষে তার স্ত্রী ফিরোজা বেগম এবং সাবেক প্রধান বন সংরক্ষক মুন্সী আনোয়ারুল ইসলামের পক্ষে তার আইনজীবী অ্যাডভোকেট আব্বাস উদ্দিন সম্পত্তির হিসাব দেওয়ার সময় বাড়ানোর জন্য আবেদন জানান। কমিশন গত ২৮ মে ২১ জনের একটি তালিকা প্রকাশ করে সাত দিনের মধ্যে তাদের নিজের ও স্ত্রী--সন্তানদের নামে থাকা স্থাবর--অস্থাবর সম্পত্তির হিসাব জমা দিতে বলে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/জিএনএ/২২১৭ ঘ.