২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে স্ত্রী হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার দায়ে বিরল উপজেলার কামদেবপুর গ্রামের রমজান আলীকে (৩৮) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 03:10 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

দিনাজপুর, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- স্ত্রী হত্যার দায়ে বিরল উপজেলার কামদেবপুর গ্রামের রমজান আলীকে (৩৮) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে দিনাজপুর নারী ও শিশু নির্যাতন দমন আদালত । বুধবার আদালতের বিচারক বাদশাহ আলমগীর এ রায় দেন। মামলার বিবরণে জানা যায়, ১৯৯৯ সালের ২৯ জানুয়ারি গণি মোহাম্মদের ছেলে রমজান আলী তার স্ত্রী নুরন্নেছা বেগমকে পাঁচ হাজার টাকার যৌতুকের দাবিতে ছুরিকাঘাতে হত্যা করে। ঘটনার দিনই নুরন্নেছার ভাই হামিদুর রহমান বাদী হয়ে বিরল থানায় হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১০৬ ঘ.