২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের টিন আত্মসাতের মামলায় জামিন পেলেন শাহ আবু জাফর

সরকারি ত্রাণের টিন আত্মসাতের মামলায় ফরিদপুর--১ আসনের সাবেক সাংসদ শাহ মো. আবু জাফরকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 01:32 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সরকারি ত্রাণের টিন আত্মসাতের মামলায় ফরিদপুর--১ আসনের সাবেক সাংসদ শাহ মো. আবু জাফরকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি শরীফউদ্দিন চাকলাদার ও বিচারপতি মো. এমদাদুল হকের হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেয়। গত ১৬ ফেব্র"য়ারি শাহ আবু জাফরের বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ৩০৪টি ত্রাণের টিন উদ্ধারের ঘটনায় ১৪ জনকে অভিযুক্ত করে বোয়ালমারী থানায় আলাদা তিনটি মামলা করা হয়। মামলা হওয়ার পর শাহ আবু জাফর হাইকোর্টে আগাম জামিন চাইলে হাইকোর্ট তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেয়। আদালতের নির্দেশে তিনি ফরিদপুরে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। বুধবার শাহ আবু জাফরের পক্ষে জামিন আবেদনের শুনানিতে অংশ নেন সিনিয়র অ্যাডভোকেট টিএইচ খান ও নিতাই রায় চৌধুরী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/আরএ/জেকে/এসডি/১৯২২ ঘ.