কুষ্টিয়া, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার উজান গ্রাম ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে একই এলাকার ছমীর উদ্দিন ও রহমান গ্র"পের মধ্যে বুধবার সংঘর্ষে আইনদ্দিন (৪০) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ৩৯ জন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল ১০টার দিকে ছমীর উদ্দিন ও রহমান গ্র"পের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে ২২ জনকে গুরুতর অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে রহমান গ্র"পের আইনদ্দিন (৪০) দুপুর ২ টার দিকে মারা যান।
হাসপাতালে চিকিৎসাধীন অন্যরা হচ্ছেন জামিরুল, গোলাম মোস্তফা, হাফিজ, মোজাম্মেল, রহমান, আমিরুল, লুৎফর, মোকাম্মেল, আক্কেল, তক্কেল, কুরবান সালামত, নিয়ামত, দেলবার, মিতয়ার, মালেক, তরফ আলী, কাশেম, আশরাফুল, মধু ও নজরুল।
ইবি থানার উপ পরিদর্শক আব্দুল হক জানান, প্রভাবশালী দুই গ্র"পের সংঘর্ষের কথা স্বীকার করেছেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৬০৩ ঘ.
bdnews24