২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার পাঁচদিনের রিমান্ডে মামুন, লবী তিন দিনের

বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে পাঁচদিন এবং বিএনপির সাবেক সাংসদ আলী আসগার লবীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই দুজনকে সাত দিন করে রিমান্ডের আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম এম এ সালাম এই আদেশ দেন। অস্ত্রের মুখে বাড়ি দখল ও লুটপাটের অভিযোগে লবীকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন গুলশান থানার উপপরিদর্শক রওশন আলী। অভিযোগে বলা হয়, গত ২০০৩ সালের ১৪ আগস্ট বনানীর একটি বাড়ির তত্ত্বাবধায়ককে মারধর করে অস্ত্রের মুখে বাড়ি দখল করে নেন লবী ও তার সঙ্গীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 09:11 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)---বিতর্কিত ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে পাঁচদিন এবং বিএনপির সাবেক সাংসদ আলী আসগার লবীকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বুধবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই দুজনকে সাত দিন করে রিমান্ডের আবেদনের শুনানি শেষে মহানগর হাকিম এম এ সালাম এই আদেশ দেন। অস্ত্রের মুখে বাড়ি দখল ও লুটপাটের অভিযোগে লবীকে রিমান্ডে নেওয়ার আবেদন করেন গুলশান থানার উপপরিদর্শক রওশন আলী। অভিযোগে বলা হয়, গত ২০০৩ সালের ১৪ আগস্ট বনানীর একটি বাড়ির তত্ত্বাবধায়ককে মারধর করে অস্ত্রের মুখে বাড়ি দখল করে নেন লবী ও তার সঙ্গীরা। এ সময় তারা ১০ লাখ টাকা লুট করেন। গত ১১ মার্চ গুলশান থানায় লবীর বিরুদ্ধে এই মামলাটি করেন মো. জাকারিয়া খান জুলু। এদিকে আট কোটি ৪০ লাখ ৬২ হাজার টাকা আত্মাসাৎ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগের একটি মামলায় গিয়াসউদ্দিন আল মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন গুলশান থানার উপ পরিদর্শক মো. মইনুল ইসলাম। গত ৩১ মে মামুনের বিরুদ্ধে গুলশান থানায় এই মামলাটি দায়ের করেন জাপান--বাংলাদেশ কোম্পানির চেয়ারম্যান সেলিম প্রধান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরবি/এসএনডি/কেএম/১৪৪৯ ঘ.