২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল টেলিফোন নিয়ে নাসিমের দুর্নীতি মামলার অভিযোগ গঠন হয়নি

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম এবং কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এএইচএস রহমানের বিরুদ্ধে বুধবার ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতির মামলার অভিযোগ গঠন হয়নি। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন চার্জগঠনের নতুন তারিখ ধার্য করবেন। মামলার অন্য আসামী কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এএইচএস রহমান চিকিৎসার জন্য কানাডায় থাকায় অভিযোগ গঠন ১৫ দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানান আসামীপক্ষের আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2007, 05:43 AM

Updated : 26 Aug 2022, 08:06 PM

ঢাকা, জুন ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম এবং কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এএইচএস রহমানের বিরুদ্ধে বুধবার ডিজিটাল টেলিফোন লাইন স্থাপন সংক্রান্ত দুর্নীতির মামলার অভিযোগ গঠন হয়নি। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক শাহেদ নূর উদ্দিন চার্জগঠনের নতুন তারিখ ধার্য করবেন। মামলার অন্য আসামী কনসোসিয়েটস লিমিটেডের পরিচালক এএইচএস রহমান চিকিৎসার জন্য কানাডায় থাকায় অভিযোগ গঠন ১৫ দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানান আসামীপক্ষের আইনজীবীরা। গত রোববার ঢাকার বিশেষ বিভাগীয় জজ আদালতে অভিযোগ গঠনের জন্য ধার্য দিনে বিচারক মালিক আব্দুল্লাহ আল আমীন মামলাটি বিচারের জন্য সংসদ ভবনের বিশেষ আদালত--৩ পাঠিয়ে দেন। একইসঙ্গে বুধবার বিশেষ আদালতে মামলাটির অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করে দেন তিনি। ওইদিন নাসিমকে কারাগার থেকে আদালতে হাজির করা হলেও বিদেশে চিকিৎসাধীন থাকার কারণ দেখিয়ে আদালতে হাজির হননি এএইচএস রহমান। মামলার অভিযোগে বলা হয়েছে, তিন লাখ টেলিফোন লাইন স্থাপনের জন্য ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী থাকাকালে নাসিম ওয়ার্ল্ডটেল হোল্ডিং লিমিটেডকে দরপত্র বিজ্ঞপ্তি ছাড়াই কাজ দেন। এই ঘটনায় দুর্নীতির অভিযোগে ২০০২ সালের ৮ জানুয়ারি দুর্নীতি দমন ব্যুরো এই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করে। সকাল সাড়ে নয়টায় কাশিমপুর কারাগার থেকে নাসিমকে বিশেষ জজ আদালতে হাজির করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/কেএম/১১৩৭ঘ.