২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় শ্বাসরোধে গৃহবধু হত্যা

আখাউড়া উপজেলার রামধননগরে মঙ্গলবার দুপুরে কুলসুম বেগম(৪০) নামে এক অন্তস্বত্তা গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 05:13 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আখাউড়া উপজেলার রামধননগরে মঙ্গলবার দুপুরে কুলসুম বেগম(৪০) নামে এক অন্তস্বত্তা গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান কবির জানান, লাশের সুরতহাল রিপোর্টে দেখা গেছে তাকে শ্বাসরোধে হত্যা করে ফাঁসিতে ঝোলানো হয়েছে। এ বিষয়ে নিহতের বাবা রোস্তম আলী থানায় একটি মামলা করেছেন। মামলার এজাহারে বলা হয়, জমিজমা নিয়ে কুলসুমের সঙ্গে ভাসুর, দেবর ও জার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই তাকে খুন করা করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২৩০৭ ঘ.