যশোর, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বিসিক শিল্পনগরী এলাকায় ভেজালবিরোধী অভিযান চালিয়ে ৫২ হাজার টাকা জরিমানা ও চারটি প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হয়েছে।
বিসিকের প্রশাসনিক কর্মকর্তা লুৎফর রহমান জানিয়েছেন, ভ্রাম্যমাণ আদালত নানা অভিযোগে সাগর বেকারি, রূপালী, আকাশ ও মেসাস ফোকাস নামে চারটি ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান সিল গালা করা হয়েছে।
তিনি জানান, এছাড়াও সাগর বেকারিকে ১০ হাজার, ফোকাসকে ২০ হাজার, মেঘনা বেকারিকে ১০ হাজার, নিউ আইসক্রিম ফ্যাক্টরিকে ২ হাজার এবং একটি তেল কলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ম্যাজিস্ট্রেট মিনা মাসুদউজ্জামান জানান, সাজাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর কাগজপত্রে ত্র"টি, ভেজাল দ্রব্য রাখার প্রমাণ পাওয়া গেছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২২২৪ ঘ.
bdnews24