২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবেশ বিপর্যয়রোধে প্রয়োজন সবার অঙ্গীকার: ড. সিএস করিম

পরিবেশ ও বন উপদেষ্টা ড. সিএস করিম বলেছেন, জলবায়ুর পরিবতর্নের কারণে পরিবেশের ভয়াবহ বিপর্যয় মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য। সম্মিলিত প্রচেষ্টায় বিপর্যয় মোকাবেলা করে পৃথিবীকে বাসযোগ্য রাখা অসম্ভব নয় মন্তব্য করে উপদেষ্টা আরও বলেন, আগামী প্রজন্মের জন্য নির্মল বায়ু ও সুপেয় পানি নিশ্চিত করতে পরিবেশবিদসহ সংশ্লিষ্ট সবাইকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে পরিবেশ ও বন মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2007, 10:45 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পরিবেশ ও বন উপদেষ্টা ড. সিএস করিম বলেছেন, জলবায়ুর পরিবতর্নের কারণে পরিবেশের ভয়াবহ বিপর্যয় মোকাবেলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা অপরিহার্য। সম্মিলিত প্রচেষ্টায় বিপর্যয় মোকাবেলা করে পৃথিবীকে বাসযোগ্য রাখা অসম্ভব নয় মন্তব্য করে উপদেষ্টা আরও বলেন, আগামী প্রজন্মের জন্য নির্মল বায়ু ও সুপেয় পানি নিশ্চিত করতে পরিবেশবিদসহ সংশ্লিষ্ট সবাইকে অঙ্গীকারাবদ্ধ হতে হবে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে পরিবেশ ও বন মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব এএইচএম রেজাউল কবির ও পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. খন্দকার রাশেদুল হক। পরিবেশ ও বন উপদেষ্টা টেকসই উন্নয়ন ও দারিদ্র বিমোচনে পরিবেশ উন্নয়নের প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, গ্রিন হাউজ গ্যাসের বিরূপ প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়তে থাকলে আগামী ৫০ বছর পর দেশের সমুদ্র উপকূলের বিস্তীর্ণ এলাকা সাগরে বিলীন হয়ে যাবে। এ পরিস্থিতি মোকাবেলায় যথাযথ কর্মকৌশল প্রণয়ন ও সফল বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি। অনুষ্ঠানে পরিবেশ উন্নয়নে অবদান রাখার জন্য বাংলাদেশ পরিবেশ আইনজীবী এসোসিয়েশন (বেলা) সহ চারটি প্রতিষ্ঠানকে পরিবেশ অধিদপ্তরের 'পরিবেশ পদক' দেওয়া হয়। এর আগে শাহবাগ থেকে পরিবেশ দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব এএইচএম রেজাউল কবির শোভাযাত্রার নেতৃত্ব দেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএনডি/১৬২৯ ঘ.