ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীতে ফারজানা জাহান শশী (২১) নামে এক গৃহবধুকে জবাই করে হত্যা করা হয়েছে। সোমবার তার লাশ বস্তায় ভরে মোহাম্মদপুরে বেড়িবাধ এলাকায় ফেলে যাওয়ার সময় মজনু নামের একজনকে আটক করা হয়েছে।
মজনু শশীর পরিবারের গৃহকর্মী। শশী পূর্ব কাজীপাড়ার হাসনাত রেজা মিলনের স্ত্রী।
মোহাম্মদপুর থানার কর্তব্যরত কর্মকর্তা বজলুর রহমান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার দুপুরে শশীর জবাই করা লাশ বস্তায় ভরে বেড়িবাধের পাশে ঢাকা উদ্যানে ফেলে রেখে পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী মজনুকে আটক করে। পরে তাকে কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। মোহাম্মদপুর থানা পুলিশ শশীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
কাফরুল থানার কর্তব্যরত কর্মকর্তা তোফায়েল হোসেন রাত নয়টায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, হত্যার কারণ জানার জন্য মজনুকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। শশীর স্বামী মিলনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/এমএইচবি/২২২৫ ঘ.
bdnews24