ঢাকা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনা বলেছেন, ড. মুহম্মদ ইউনূস গরীবের রক্ত চুষে প্রচুর মুনাফা করতে পারেন কিন্তু রাজনীতি তার কাজ নয়।
রোববার ভারতীয় টিভি চ্যানেল সিএনএন--আইবিএন এ প্রচারিত এক সাক্ষাৎকারে শেখ হাসিনা এ কথা বলেন। এ সময় তিনি ড. ইউনূসকে একজন 'ভাল ব্যবসায়ী' হিসেবে অভিহিত করেন।
সাক্ষাৎকারে হাসিনা বলেন, "কীভাবে হাজার হাজার গরীব নারী পুরুষের রক্ত চুষে মুনাফা করতে হয় ড. ইউনূস তা ভালোই জানেন।"
ইউনূসের গ্রামীণ ব্যাংক গরীব মানুষদের, বিশেষ করে নারীদের ঋণ দিয়ে থাকে যাতে তারা ক্ষুদ্র ব্যবসার জন্য মাধ্যমে স্বনির্ভর হতে পারে। গ্রামীণ ব্যাংক দাবি করে, ঋণ দেওয়ার মাধ্যমে তারা দেশে থেকে দারিদ্র্য কমাতে পেরেছে। তবে তাদের এই দাবির সঙ্গে অনেকেই একমত নন। শেখ হাসিনাও গ্রামীণ ব্যাংকের দাবির সঙ্গে দ্বিমত পোষণ করেন।
এ বছরের ২২ ফেব্র"য়ারি ড ইউনূস "নাগরিক শক্তি" নামের একটি রাজনৈতিক দল খোলার ঘোষণা দেন।
সে সময় তিনি বলেছিলেন, বাংলাদেশের অধিকাংশ রাজনীতিবিদই দুর্নীতির সঙ্গে জড়িত। এ কারণেই তিনি রাজনীতিতে যোগ দিতে চান।
গত ৩ মে তিনি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার ঘোষণা দেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমওয়াই/এমএআর/জেকে/জিএনএ/২০৫০ ঘ.
bdnews24