২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুধা সদনে ঢুকতে বাধা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

সুধা সদনে প্রবেশে বাধা দেওয়া নিয়ে সোমবার পুলিশের সঙ্গে এক যুব মহিলা লীগ কর্মীর মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা অভিযোগ করেছেন, দলের কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্যকে সুধা সদনে ঢোকার সময় বাধা দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2007, 03:00 PM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, ০৪ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- সুধা সদনে প্রবেশে বাধা দেওয়া নিয়ে সোমবার পুলিশের সঙ্গে এক যুব মহিলা লীগ কর্মীর মধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। আওয়ামী লীগ নেতাকর্মীরা অভিযোগ করেছেন, দলের কেন্দ্রীয় কমিটির কয়েকজন সদস্যকে সুধা সদনে ঢোকার সময় বাধা দিয়েছে পুলিশ। দুপুর সাড়ে ১২টায় যুব মহিলা লীগের নেত্রী সাবিনা আক্তার তুহিন সুধা সদনে যেতে চাইলে তাকে আটকে দেয় পুুলিশ। এক পর্যায়ে পুলিশ সদস্যদের সঙ্গে তার কথা কাটাকাটি ও ধস্তাধস্তি হয়। সোমবার সকাল সোয়া নয়টার দিকে আওয়ামী লীগ সভানেত্রীর বিশেষ সহকারী ড. হাসান মাহমুদ সুধা সদনে ঢোকেন। এরপর সকাল ১১ টার দিকে দলের কেন্দ্রীয় বিভাগীয় উপকমিটির সহ-সম্পাদক সুভাষ সিংহ রায়, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান ও যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা অপু উকিল সুধা সদনে যান। সকাল সাড়ে ১১ টা থেকে ১২ টা পর্যন্ত পুলিশ বেষ্টনীর বাইরে অপো করে কেন্দ্রীয় বিভাগীয় উপকমিটির সহ--সম্পাদক খ ম হাসান কবীর শরিফ ও আক্তার হোসেন ফিরে যান। বেলা ১২ টার দিকে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্থপতি ইয়াফেস ওসমান সুধা সদনে ঢুকতে গেলে তাকে বাধা দেওয়া হয়। কর্তব্যরত পুলিশ সদস্যরা তাকে জানান, সুধা সদনের ভেতর অনেকে অবস্থান করছেন। এই জন্য সেখানে একসঙ্গে অনেকজনকে ঢুকতে দেওয়া হবে না। পরে ড. হাসান মাহমুদ সুধা সদনের ভেতর থেকে বেরিয়ে এসে পুলিশ সদস্যদের কাছে জানতে চান যে, সুধা সদনে একসঙ্গে অনেক লোক ঢুকতে দেওয়া হবে না-এরকম কোনো নির্দেশের কাজ তাদের কাছে রয়েছে কিনা। এই প্রশ্নের জবাবে আইন-শৃঙ্খলা রাকারী বাহিনীর সদস্যরা তাকে জানান,'ওপরের নির্দেশ রয়েছে'। এসময় একপ্রকার জোর করেই স্থপতি ইয়াফেস ওসমানকে ভেতরে নিয়ে যান ড. হাসান। সন্ধ্যায় হাসান মাহমুদ সাংবাদিকদেরকে জানান, বিষয়টি নিয়ে তিনি মহাপুলিশ পরিদর্শক নুর মোহাম্মদের সঙ্গে কথা বলেছেন। পুলিশ প্রধান ব্যাপারটি দেখবেন বলে তাকে জানিয়েছেন। পরে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক অধ্যাপিকা নাজমা রহমান, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন এবং আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ডা.দীপু মণি সুধা সদনে যান। দীপু মণি শেখ হাসিনার রক্তচাপ পরীা করেন বলে জানা গেছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/জিএনএ/এমএইচবি/২০৫৩ ঘ.