ফরিদপুর, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার খারদিয়ায় সোমবার সকালে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাইদুজ্জামান বালা মিয়া (৭০) নামের একজন নিহত হয়েছেন।
বালা মিয়ার বাড়ি ভাঙ্গা পৌরসভার হোগলাকান্দি এলাকায়।
ভাঙ্গা থানার উপ পরিদর্শক নরেশ কর্মকার জানান, সকাল ১০টার দিকে ট্রাকটি ওই পথচারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/১৪২৪ ঘ.
bdnews24