ভোলা, জুন ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চরফ্যাশন উপজেলার নীল কমল ইউনিয়নে সোমবার সকালে ঝড়ের সময় বজ্রপাতে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।
নিহতরা হচ্ছেন কাঠমিস্ত্রি নেছার উদ্দিন, ইলিয়াস (৩৬) ও নুরুল ইসলাম (৪০)।
আহত মজিবল, মোতালেব, সলেমান ও আবুল বশারকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল জানান, সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার নীল কমল ইউনিয়নের চর নুরুল আমিন গ্রামের চান মিয়া মুন্সি বাড়িতে এ ঘটনা ঘটে। কাঠমিস্ত্রিরা সে সময় ওই বাড়িতে আসবাবপত্র তৈরি করছিলেন।
নীল কমল ইউপি চেয়ারম্যান লিখন জানান, ঝড়ে এলাকার ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১২১০ ঘ.
bdnews24