ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর দনিখান থানা হাজতে রোববার মিজানুর রহমান (২৬) নামে ডাকাতি মামলার এক আসামির অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
পুলিশ দাবি করেছে হাজতখানার বাথরুমের গ্রিলে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে।
দনিখান থানার কর্তব্যরত উপ--পরিদর্শক মো. নাসিরউদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মিজান রোববার দুপুড় সাড়ে তিনটা থেকে বিকেল সাড়ে চারটার মধ্যে কোন এক সময় থানা হাজতের বাথরুমের গ্রিলের সঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নিজের লুঙ্গি ছিড়ে দড়ি তৈরি করে সে গলায় ফাঁস নেয়। বিকেল চারটা ৫০ মিনিটে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
মিজানের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়।
পুলিশ গত ২৭ মে রাতে দনিখান থানার আজমপুর মুন্সি মার্কেট এলাকার একটি বাড়িতে ডাকাতির অভিযোগে মিজানকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদের জন্য পরে পুলিশ তাকে সাত দিনের রিমান্ডে নেয়।
পুলিশের নির্যাতনে মিজানের মৃত্যু হয়েছে কি না জানতে চাইলে দনিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুর হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশের নির্যাতনে না, আসামি আতঙ্কগ্রস্ত হয়ে আত্মহত্যা করেছে। কারণ সে ইতিমধ্যে আরও কয়েকটি মামলায় অভিযুক্ত হয়েছে। এছাড়া ২৭ মে ডাকাতির ঘটনায় আদালতে সাীরা তাকে সনাক্তও করেছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/১৩০০ ঘ.
bdnews24