ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডট কম)-- নারায়ণগঞ্জের সাবেক সাংসদ মো. গিয়াসউদ্দিন ও যশোরের সাবেক সাংসদ এমএস আমিন উদ্দিনের বিরুদ্ধে রোববার পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
নারায়ণগঞ্জ প্রতিনিধি জানান, অবৈধভাবে সরকারি কাজে হস্তেেপর অভিযোগে বিএনপির সাবেক সাংসদ মো. গিয়াসউদ্দিনের বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি মামলা হয়েছে।
রোববার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নারায়ণগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোসলেম উদ্দিন মামলাটি দায়ের করেন।
মামলার অভিযোগে বাদী বলেন, তিনি ২০০৩ সালের ২৪ এপ্রিল এলজিইডির নারায়ণগঞ্জ অফিসে নির্বাহী প্রকৌশলী হিসাবে যোগ দেন। ওই সময় সাংসদ গিয়াসউদ্দিন তার প্রভাব খাটিয়ে পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠানকে কাজ দিতে বাধ্য করেন। ওই ঠিকাদারদের কাছ থেকে তিনি মোটা টাকা কমিশন আদায় করতেন।
ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ভূঁইয়া মাহবুব হাসান জানান, মামলা নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
এর আগে গিয়াসউদ্দিনের বিরুদ্ধে মুদ্রা আইনে, চাঁদাবাজির অভিযোগে ও দুর্নীতির অভিযোগে মোট ৫টি মামলা করা হয়। তিনি বর্তমানে কারাগারে আটক আছেন।
যশোর প্রতিনিধি জানান, যশোর--৪ আসনের সাবেক সাংসদ এমএস আমিন উদ্দিনের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে একটি মামলা করা হয়েছে।
বাঘারপাড়ার বাসুড়িয়া ইউনিয়ন পরিষদের সংরতি আসনের মহিলা সদস্য জাহিদা খাতুন রোববার জেলা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন।
ম্যাজিস্ট্রেট লস্কর তাজুল ইসলাম মামলাটি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাত হোসেনকে নির্দেশ দেন।
বাদী জাহিদা খাতুন জানান, এসএম আমিন উদ্দিন ২০০৫ সালে তার ছেলে শোয়েবকে বিদেশে পাঠানোর জন্য তার কাছ থেকে এক লাখ ৩০ হাজার টাকা নেন। এখনো পর্যন্ত তিনি শোয়েবকে বিদেশে পাঠাননি। টাকা ফেরত চাইলেও বিভিন্নভাবে হয়রানি করছেন।
গত ১৩ মে আমিন উদ্দিন জানিয়ে দেন ওই টাকা ফেরত দেওয়া তার পে সম্ভব না। এই পরিপ্রেেিত জাহিদা খাতুন মামলা করার সিদ্ধান্ত নেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/জেকে/এমএইচবি/২২১৭ ঘ.
bdnews24