ব্রাহ্মণবাড়িয়া, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শহরের পশ্চিম পাইকপাড়ায় রোববার অভিযান চালিয়ে ৬১ বোতল ফেনসিডিলসহ নয় জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
গ্রেপ্তারকৃতরা হলেন নাসির উদ্দিন খান (৩০), আক্তার মিয়া (৩০), সুজন মিয়া (৩১), রাসেল মিয়া (৩১), সিরাজুল হাকিম বরকত (৩০), কামাল মিয়া (৩০), মান্না সাহা (৩১), সুনু দাস (৪১) ও মিজানুর রহমান (৩৪)।
ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পৃুলিশ সুপার জহুরুল হক চৌধুরী জানান, গ্রেপ্তারকৃতদের বেশ কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমআই/২১১০ ঘ.
bdnews24