২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গরমে লোকালয়ে এসে মারা পড়ছে সুন্দরবনের হরিণ

তীব্র গরমে বনে টিকে থাকতে না পেরে লোকালয়ে ঢুকে পড়ছে সুন্দরবনের হরিণ। ইতিমধ্যে মানুষের হাতে তিনটি হরিণ ধরা পড়ে দুটি মারা পড়েছে বলেও খবর মিলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 03:16 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

বাগেরহাট, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- তীব্র গরমে বনে টিকে থাকতে না পেরে লোকালয়ে ঢুকে পড়ছে সুন্দরবনের হরিণ। ইতিমধ্যে মানুষের হাতে তিনটি হরিণ ধরা পড়ে দুটি মারা পড়েছে বলেও খবর মিলেছে। সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক এস এম সাজ্জাদ হোসেন মনে করেন, প্রচণ্ড গরম এবং সুন্দরবনে আকস্মিকভাবে মশার উপদ্রব বেড়ে যাওয়ার কারণেই এ সব হরিণ লোকালয়ে ঢুকে পড়ছে। করমজল বন্যপ্রাণি সংরক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানিয়েছেন, একটি হরিণ উদ্ধার করে বনে ছেড়ে দেওয়া হয়েছে। অপর একটি গ্রামবাসীরা মেরে ফেলে। শনিবার বিকালে শরণখোলা রেঞ্জের সোনাতলা গ্রামে একটি হরিণ ঢুকে পড়লে গ্রামবাসী হরিণটি ধরে জবাই করে মাংস ভাগ করে নেয়। খবর পেয়ে বনকর্মীরা এলাকায় গিয়ে রান্না মাংসসহ ইব্রাহিম নামে এক জনকে গ্রেপ্তার করে। রোববার তাকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে চাঁদপাই রেঞ্জের ভোজনখালি গ্রামে ঢুকে পড়া একটি হরিণকে ঢাংমারি স্টেশনের ঘাঘরামারী ক্যাম্পের বনকর্মীরা গ্রামবাসীর সহায়তায় উদ্ধার করে করমজল বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে এনে সুশ্রষা করে শুক্রবার বনে ফিরিয়ে দেন। তবে এলাকাবাসী জানিয়েছে, ওই সময় বনকর্মীদের অগোচরে ইউসুফ শিকারী নামে