ভোলা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ভোলা সংলগ্ন মেঘনা নদীতে রোববার জলদস্যু শামীম বাহিনীর হামলায় ২০ জেলে আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন দুইজন।
মাছ ব্যবসায়ী কামাল ও হামলার শিকার জেলেরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে শামীম বাহিনী প্রধান শামীম মাষ্টারের নেতৃত্বে ২৫/৩০জন জলদস্যু মেঘনার চর ও মতিরহাটের মধ্যবর্তী এলাকায় পাঁচটি জেলে নৌকায় হামলা চালায়। এতে কমপক্ষে ২০ জেলে আহত হন। এছাড়া নজির ও নূর ইসলাম নামের দুই জেলে নিখোঁজ রয়েছেন।
ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল ইসলাম জানান, জলদস্যুদের হামলার খবর পেয়ে দারোগা আ. খালেকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছেন। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৫২৯ ঘ.
bdnews24