২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাবর ফের রিমান্ডে, জলিল সেলিম হাসেম কারাগারে

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও চারদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে রোববার তার বিরুদ্ধে ওই মামলাটি করা হয়। এদিকে রিমান্ড শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং পারটেক্স গ্র"পের চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাংসদ এম এ হাসেমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এ তিনজনের বিরুদ্ধে আটকাদেশের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে বলে আদালতকে জানিয়েয়েছেন তদন্ত কর্মকর্তারা। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 10:22 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে অস্ত্র মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আরও চারদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে রোববার তার বিরুদ্ধে ওই মামলাটি করা হয়। এদিকে রিমান্ড শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল জলিল, দলের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম এবং পারটেক্স গ্র"পের চেয়ারম্যান ও বিএনপির সাবেক সাংসদ এম এ হাসেমকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। এ তিনজনের বিরুদ্ধে আটকাদেশের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে বলে আদালতকে জানিয়েয়েছেন তদন্ত কর্মকর্তারা। (আরও তথ্যসহ) রোববার বিকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করা হয় লুৎফুজ্জামান বাবরকে। অস্ত্র মামলায় তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপ পরিদর্শক কবীর আহমেদ তাকে সাতদিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানালে হাকিম শফিক আনোয়ার চার দিন রিমান্ডের নির্দেশ দেন। বেআইনি অস্ত্র রাখার অভিযোগে সকালে বাবরের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন থানার উপ--পরিদর্শক মোঃ হেলালউদ্দিন। বাদী হেলালউদ্দিন জানান, গত ২৮ জুন যৌথবাহিনীর সদস্যরা বাবরের গুলশানের বাসায় অভিযান চালিয়ে মোট চারটি আগ্নেয়াস্ত্র এবং গুলি উদ্ধার করে। এর মধ্যে বাবর একটি রিভলবার এবং ২৫ রাউন্ড গুলির স্বপক্ষে কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। শেখ সেলিম ও এম এ হাসেমকেও বাবরের সঙ্গে হাকিম শফিক আনোয়ারের আদালতে হাজির করা হলে তিনি দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চার দিন রিমান্ড শেষে আবদুল জলিলকে রোববার বিকাল চারটার পর হাজির করা হয় ঢাকার মুখ্য মহানগর হাকিম হাকিম আব্দুর রউফ খানের আদালতে। রিমান্ড প্রতিবেদনে উল্লেখ করা হয়, আব্দুল জলিল ২৮ মে বিকাল পাঁচটায় দিলকুশা বাণিজ্যিক এলাকায় মার্কেন্টাইল ব্যাংকের প্রধান কার্যালয়ে দলীয় লোক নিয়ে গোপনে বৈঠক করছিলেন। ওই বৈঠকে জরুরি অবস্থা ভঙ্গ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোসহ সার্বভৌম প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার জন্য অনুসারীদের উৎসাহিত করেছিলেন তিনি। প্রতিবেদনে বলা হয়, আবদুল জলিল জিজ্ঞাসাবাদে দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলে স্বীকার করেছেন। তিনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দলীয় ক্যাডারদের হাতে অস্ত্র তুলে দিয়ে নিরাপত্তা বিঘ