২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উত্তরায় কলেজ ছাত্র সৌরভ হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড

রাজউক উত্তরা মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইমতিয়াজ শফিক সৌরভ হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 08:37 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজউক উত্তরা মডেল কলেজের এইচএসসি পরীক্ষার্থী ইমতিয়াজ শফিক সৌরভ হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রোববার দুপুরে ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক এ আর মাছউদ এ রায় ঘোষণা করেন। মামলায় আরও তিন জনের যাবজ্জীবন কারাদণ্ড ও তিনজনকে খালাস দেওয়া হয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন, মাছুম আহম্মেদ ওরফে চাচা মাসুম ওরফে এরফান, শান্ত ওরফে শুভ ওরফে জাকির, মো. ফয়সাল ও মো. রশিদ। মো. জুয়েল ওরফে কিবরিয়া জুয়েল, রুবায়েত আলম ওরফ রুবায়েত আনাম ওরফে বাবু ও মো. জসীম উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো তিন মাস সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত। মামলায় মো. মোশারফ হোসেন, মো. জুয়েল (পলাতক) ও রাজসাক্ষী মো. সবুজকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় খালাস পাওয়া পলাতক আসামী মো. জুয়েল ছাড়া বাকি সবাইকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। ২০০৫ সালের ২১ জুলাই ইমতিয়াজ শফিক সৌরভকে ছিনতাইকারীরা তার উত্তরার বাসার সামনে খুন করে। পরে সৌরভের বাবা মো. শফিকুল আলম ফিরোজ উত্তরা থানায় হত্যা মামলা দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/এসএনডি/১৪৩০ ঘ.