২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় 'বন্দুকযুদ্ধে' ১ সন্ত্রাসী নিহত, অস্ত্রসহ গ্রেপ্তার ১৭

পাবনার বেড়া উপজেলার প্রত্যন্ত ঢালার চরে রোববার ভোরে যৌথ বাহিনীর চিরুনি অভিযানের সময় বন্দুকযুদ্ধে কমপক্ষে এক চরমপন্থি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 06:45 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

পাবনা, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- পাবনার বেড়া উপজেলার প্রত্যন্ত ঢালার চরে রোববার ভোরে যৌথ বাহিনীর চিরুনি অভিযানের সময় বন্দুকযুদ্ধে কমপক্ষে এক চরমপন্থি নিহত হয়েছে। এ সময় র‌্যাব ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ও ১৭ জনকে গ্রেপ্তার করেছে। পাবনার পুলিশ সুপার এএফএম মাসুদ রব্বানী জানান, পাবনা, রাজবাড়ী ও মানিকগঞ্জ জেলার মধ্যবর্তী ঢালারচরে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য সন্ত্রাসী এসে আশ্রয় নিয়েছে এমন একটি খবর পান তারা। এর ওপর ভিত্তি করে রাজশাহী রেঞ্জের পুলিশের উপ--মহাপরিদর্শক (ডিআইজি) শহিদুল ইসলামের নেতৃত্বে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর পাঁচ শতাধিক সদস্য রোববার ভোরে অভিযান চালানো হয়। এ সময় যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধে মনা ডাকাত নামে একজন ঘটনাস্থলেই মারা যায়। এসপি জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তারে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসডি/১২২৭ ঘ.