২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে পোশাক কারখানার গুদাম পুড়ে ছাই

শহরের পৌর এলাকার গোয়াল পাড়ায় শনিবার রাতে আগুনে একটি তৈরি পোশাক কারখানার গুদাম পুড়ে গেছে। এতে ১৫ ল টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন গুদামের মালিক সাইফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2007, 06:15 AM

Updated : 26 Aug 2022, 08:05 PM

চাঁপাইনবাবগঞ্জ, জুন ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শহরের পৌর এলাকার গোয়াল পাড়ায় শনিবার রাতে আগুনে একটি তৈরি পোশাক কারখানার গুদাম পুড়ে গেছে। এতে ১৫ ল টাকার মালামাল পুড়ে গেছে বলে দাবি করেছেন গুদামের মালিক সাইফুল ইসলাম। শনিবার রাত সাড়ে ১১টার দিকে সততা গার্মেন্টসের গুদামে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিস স্থানীয় লোকজনের সহায়তায় প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভায়। আগুনে গুদামের চারটি ঘরের মধ্যে তিনটি সম্পুর্র্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিস চাঁপাইনবাবগঞ্জের স্টেশন মাস্টার আলম হোসেন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে সদর থানায় একটি জিডি হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১২০৮ ঘ.