২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মদ উদ্ধারের ঘটনায় কর্ণফুলী থানার এসআই বরখাস্ত

কর্ণফুলী থানার পুকুর থেকে মদ ও মটর সাইকেল উদ্ধারের ঘটনায় ওই থানার এক উপ পরিদর্শককে বরখাস্ত করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2007, 03:42 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

চট্টগ্রাম, জুন ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- কর্ণফুলী থানার পুকুর থেকে মদ ও মটর সাইকেল উদ্ধারের ঘটনায় ওই থানার এক উপ পরিদর্শককে বরখাস্ত করা হয়েছে। কর্তব্যে অবহেলার দায়ে শনিবার বিকালে উপ পরিদর্শক(এসআই) নুরুল আমিনকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন সহকারী পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. আশিকুল হক ভূঁইয়া। তিনি আরও জানান, উপ-পুলিশ কমিশনার (বন্দর) জি এম আজিজুল হকের নেতৃত্বে এক সদস্যের বিশিষ্ট তদন্ত কমিটি কাজ শুরু করেছে। কমিটি প্রতিবেদন জমা দিলে তার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার গভীর রাতে কর্ণফুলী থানার পুকুর থেকে ৫৭ বোতল বিদেশি মদ ও দুটি মটর সাইকেল উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/২১৩৩ ঘ.