যশোর, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- যশোরের বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী মোস্তফা কামাল দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শুক্রবার সকালে নিহত হয়েছেন। তিনি যশোর থেকে প্রকাশিত সাপ্তাহিক 'হক প্রতিবাদ' পত্রিকার সম্পাদকও। এ হত্যাকাণ্ডের ঘটনায় আবদুল গণি নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মতিন জানান, যশোর শহরের কাছে নারায়ণপুরে নিজের মৎস্য ও পশু খামারের মধ্যে মোস্তফা কামালকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা।
নারায়ণপুরে ১৭০ বিঘা জমির ওপর করা খামারের মালিক মোস্তফা কামাল যশোরের একজন সুপরিচিত ব্যবসায়ী ছিলেন। মৎস্য উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেয়েছিলেন তিনি।
নিহতের আত্মীয় অ্যাডভোকেট আকতার কামাল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে বলেছেন, "একটি স্বার্থান্বেষী মহল তাকে হত্যা করেছে। এর আগেও তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।"
তবে এই হত্যাকাণ্ডের সঙ্গে সাংবাদিকতার কোনও সম্পর্ক নেই বলে জানিয়েছেন 'হক প্রতিবাদ' পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মহিদুল ইসলাম মন্টু। তিনি বলেন, "সাংবাদিকতার ব্যাপারে নয়, মৎস্য ঘের নিয়ে কোনও বিরোধের কারণে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।"
এদিকে এ হত্যাকাণ্ডের ঘটনায় আবদুল গণি নামে একজনকে আটক করা হয়েছে। গণি নারায়ণপুরের মান্দার গাজীর ছেলে। তিনি নিহত মোস্তফা কামালের মৎস্য খামারে দীর্ঘদিন কর্মরত ছিলেন। স
bdnews24