২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় প্রতিপক্ষের গুলিতে এক জন নিহত

ভূমিহীন জনপদ বৈরাগীরচক এলাকায় প্রতিপক্ষের গুলিতে কবির সানা (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও অপর তিন জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2007, 08:03 AM

Updated : 26 Aug 2022, 08:04 PM

সাতক্ষীরা, জুন ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- ভূমিহীন জনপদ বৈরাগীরচক এলাকায় প্রতিপক্ষের গুলিতে কবির সানা (৪৫) নামে এক ব্যক্তি নিহত ও অপর তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কালীগঞ্জ উপজেলার বৈরাগীরচকে ওই গুলিবর্ষণের ঘটনা ঘটে বলে পুলিশ ও এলাকাবাসী জানায়। কালীগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ পরিদর্শক মাহবুবুর রহমান জানান, চিংড়ি ঘের এলাকার দখল নেওয়ার জন্য গভীর রাতে এক দল লোক বৈরাগীরচক এলাকায় হামলা চালায়। ওই সময় গুলিবিদ্ধ হয় কবির সানা, খায়রুল বাশার, আকরাম হোসেন ও খাদিজা বেগম। রাতেই তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার সকালে কবির মারা যান। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন মাহবুবুর রহমান। তবে তিনি জানান, এ বিষয়ে থানায় কোনও মামলা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৯ ঘ.