যশোর, মে ৩১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খায়রুজ্জামান মধুকে অস্ত্র মামলায় ১৭ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার যশোর অতিরিক্ত জেলা ও দায়রা জজ রফিকুল আলম এ রায় দেন। রায়ে অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে পৃথক দুটি ধারায় আসামীকে যথাক্রমে ১০ ও ৭ বছরের সাজা দেওয়া হয়।
মামলার বিবরণে জানা যায়, চলতি বছরের ৫ ফেব্র"য়ারি খায়রুজ্জামানকে যৌথবাহিনী নিজ বাড়ি থেকে একটি রিভলবার ও এক রাউন্ড গুলিসহ গ্রেপ্তার করে।
ওই ঘটনায় দ্রুত বিচার আইনে শার্শা থানায় মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক নাসির উদ্দিন সিকদার ২৫ ফেব্র"য়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৫৫ ঘ.
bdnews24