২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লিফটে ওঠার সময় গার্মেন্টস শ্রমিক নিহত

নগরীর এনায়েত বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে একটি গার্মেন্টস কারখানার চলন্ত লিফটে লাফিয়ে ওঠার সময় মো. রহমতউল্লাহ (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2007, 02:11 PM

Updated : 26 Aug 2022, 08:04 PM

চট্টগ্রাম, মে ৩১ (নফহবংি২৪.পড়স)-- নগরীর এনায়েত বাজার এলাকায় বৃহস্পতিবার সকালে একটি গার্মেন্টস কারখানার চলন্ত লিফটে লাফিয়ে ওঠার সময় মো. রহমতউল্লাহ (২২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। নিট ড্রেসেস এপ্যারেলসের শ্রমিক রহমতউল্লাহর বাড়ি চাঁদপুরে। গার্মেন্টেসের পরিচালক আব্দুল হান্নান জানান, সকাল সাড়ে ৮টার দিকে একটি কার্গো লিফটে লাফিয়ে ওঠার সময় রহমতউল্লাহ তলপেটে আঘাত পান। সহকর্মীরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা রহমতউল্লাহকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় তার লাশ চাঁদপুরে গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। নফহবংি২৪.পড়স/আরএআর/এফআই/এসএনডি/২০০৭ ঘ.