২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষককে শ্বাসরোধ করে হত্যা

সিলেটের জকিগঞ্জে অবরসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অনিলচন্দ্র দাসকে (৬০) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বাড়ির পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই অভিযোগ করেছেন, জমি বিক্রি করতে রাজি না হওয়ায় স্থানীয় একটি প্রভাবশালী চক্র তাকে হত্যা করে থাকতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2007, 05:33 PM

Updated : 26 Aug 2022, 08:03 PM

সিলেট, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- সিলেটের জকিগঞ্জে অবরসরপ্রাপ্ত স্কুলশিক্ষক অনিলচন্দ্র দাসকে (৬০) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার বাড়ির পুকুরপাড় থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের ভাই অভিযোগ করেছেন, জমি বিক্রি করতে রাজি না হওয়ায় স্থানীয় একটি প্রভাবশালী চক্র তাকে হত্যা করে থাকতে পারে। অনিলচন্দ্র দাসের ছোট ভাই অমরেন্দ্র দাস জানান, মানিকপুর ইউনিয়নের জিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিলচন্দ্র দাস চলতি বছরের শুরুতে চাকরি থেকে অবসর নিয়ে অবসর জীবন যাপন করছিলেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত। তার জায়গা--জমি দখল করার জন্য স্থানীয় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরেই চেষ্টা করে আসছিল। অমরেন্দ্র আরো জানান, মঙ্গলবার রাত পৌঁনে ১১টার দিকে কয়েকজন লোক অনিলচন্দ্রকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। ওই রাতে তিনি আর ফেরেননি। ভোরে বাড়ির পুকুরপাড়ে তার লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠায়। অমরেন্দ বলেন , জমি বিক্রি করতে রাজি না হওয়ায় তার ভাইকে হতা করা হয়ে থাকতে পারে। তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়ে কিছু বলতে চাননি তিনি। জকিগঞ্জ থানার উপপরিদর্শক খন্দকার সাঈদ আহমদ জানান, অনিলচন্দ্র দাসের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে গলা ফোলা দেখে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত এ বিষয়ে কোনো মামলা হয়নি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/২৩১৪ ঘ.