নোয়াখালী, মে ৩০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--- আন্তঃজেলা ডাকাত দলের সর্দার কামরুল হাসান টিপুকে বুধবার সন্ধ্যায় কোম্পানীগঞ্জের মুছাপুর মক্কা নগর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কোম্পানীগঞ্জ থানার উপ পরিদর্শক আমজাদ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সন্ধ্যা ৭টার সময় এলাকাবাসীর সহযোগিতায় তিনি এবং উপ পরিদর্শক সোহেল আহমদের নেতৃত্বে দুর্ধষ এ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়।
টিপুর বিরুদ্ধে খুন, ধর্ষণ, ডাকাতি ছিনতাই, চাঁদাবাজিসহ ওই থানায় আটটি মামলা রয়েছে বলে আমজাদ হোসেন জানান।
এদিকে টিপুকে গ্রেপ্তারের সংবাদে এলাকায় স্বস্তি নেমে এসেছে। নদী উপকূলে জেলেরা আনন্দ মিছিল বের করেন।
অভিযোগ রয়েছে, টিপুকে চাঁদা দিয়েই প্রত্যেক জেলেকে এতদিন মাছ ধরতে হতো।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২৩০৫ ঘ.
bdnews24